ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর Logo খুলনায় ৩৯৪ মণ্ডপে দুর্গাপূজায় এসআরবি’র তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Logo যশোরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo শার্শায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু Logo সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাত’র জন্মদিন উদযাপন Logo নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ Logo কেশবপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীকে কুপিয়ে জখম Logo সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় মহাসপ্তমীতে Logo বেনাপোলে মুরগির ভ্যান থেকে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক Logo পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৫৮ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ২৫৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-১। গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার সুশীলগাতী এলাকার মৃত এরশাদ আলী খানের ছেলে সাইদুল খান (৪২)।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানাধীন সুশীলগাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাইদুল খানের কাছ থেকে ২৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬