ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
উৎসর্গ করলেন পরিবার ও সহকর্মীদের

নজরুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্মাননা পেলেন শামীম হোসেন

“মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহীয়ান”—বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর এই অমর বাণীকে ধারণ করে মানবতা, সাম্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

নজরুল ইসলামকে স্মরণ করে বলা হয়, তিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দিয়ে গেছেন। তাঁর কবিতা, গান ও সাহিত্য কেবল শব্দের সমষ্টি নয়; বরং একটি জাতির জাগরণের শক্তি হিসেবে কাজ করেছে। সাম্য, মানবতা, প্রেম ও স্বাধীনতার কবি হিসেবে তিনি ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন।

এবছর খুলনা বিভাগে একমাত্র হিসেবে সম্মাননা/পুরস্কার প্রাপ্ত হয়েছেন যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের কেরামত আলী ও মিসেস শাহারবানু বেগমের পুত্র শামীম হোসেন । তিনি এ অর্জনকে সমাজসেবায় আরও নিবেদিত হওয়ার প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

তিনি এই সম্মাননা উৎসর্গ করেছেন তাঁর শিক্ষক, পিতা-মাতা, পরিবার এবং “শামীম মেডিকেল অ্যান্ড কনসালটেন্সি ফার্ম”-এর কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এ্যাপেক্স ক্লাব অফ বাংলাদেশ (ডিস্ট্রিক্ট-৬)-এর সকল সদস্যকে। এছাড়া তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট জুরি বোর্ড, মনোনয়ন কমিটি, নজরুল সংগীত শিল্পী ও একুশে পদক প্রাপ্ত শিল্পী ফাতেমাতুজজোহরা এবং বাংলাদেশ ঝংকার শিল্পী গোষ্ঠীর প্রতিও।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি ও অনুপ্রেরণা ভবিষ্যতে সমাজসেবামূলক কাজে আরও মানুষকে উৎসাহিত করবে।

জনপ্রিয় সংবাদ

উৎসর্গ করলেন পরিবার ও সহকর্মীদের

নজরুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্মাননা পেলেন শামীম হোসেন

আপডেট সময় : ০৯:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬