ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

নিখোঁজ ফুয়াদকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, ট্রেন অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৪৫ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিখোঁজ যুবক মো. ফুয়াদ হাসান সাকিবকে জীবিত উদ্ধার, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় ধর্মঘর ইউনিয়নের কালির বাজার ও হরষপুর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ জনতা হরষপুর রেলস্টেশনে প্রায় ৮ মিনিট কালনি এক্সপ্রেস ট্রেন অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও যুব সংগ্রাম পরিষদের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সমাজসেবক সোহেল মিয়া, নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফুয়াদ হাসান সাকিবের কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত তদন্তের মাধ্যমে নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

তারা আরও বলেন, পরিবারের দাবি অনুযায়ী সাকিব নিখোঁজ বা গুমের শিকার হয়ে থাকতে পারেন। তাই প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং রহস্যের অবসান ঘটানোর জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে ফুয়াদ হাসান সাকিবকে দ্রুত জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ফুয়াদ হাসান সাকিবের সন্ধান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগস :

নিখোঁজ ফুয়াদকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, ট্রেন অবরোধ

আপডেট সময় : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬