ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেচ প্রকল্প বাতিলের দাবি Logo কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নৈরাজ্য প্রতিরোধে যশোর উপশহরে বিএনপির সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৬২ বার পঠিত

সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা প্রতিহত করতে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের বি-ব্লক বাজারে সতর্কতামূলক অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) উপশহর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় নেতাকর্মীরা এলাকায় সতর্ক অবস্থানে থেকে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ সতর্কতামূলক অবস্থান নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান।

ট্যাগস :

নৈরাজ্য প্রতিরোধে যশোর উপশহরে বিএনপির সতর্ক অবস্থান

আপডেট সময় : ১১:২২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬