ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় আপন দাদার বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ Logo ঐক্য, সম্প্রীতি ও উন্নয়ন সবার আগে রামনগর ইউনিয়ন: রাজু আহমেদ Logo মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি Logo ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ Logo অভয়নগরে জামায়েত ইসলামীর লং মার্চের প্রস্তুতি সভা Logo যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ Logo ডেঙ্গু আক্রান্ত কৃষকদল সভাপতি আমিরুলের পাশে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ Logo কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ Logo কেশবপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ
ঝিকরগাছা কমিউনিটির ব্যতিক্রমী উদ্যোগ

প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ২২৮ বার পঠিত

পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ কমাতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল জমা দিয়ে বিনিময়ে গাছের চারা নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় ঝিকরগাছা বাজারের নিশানা শপিং সিটির সামনে ‘একটি প্লাস্টিক বোতল দিন, একটি সবুজ গাছ নিন’ প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করে ঝিকরগাছা কমিউনিটি।

কর্মসূচিতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে প্রায় ৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। হাতে প্লাস্টিকের বোতল নিয়ে গাছের চারা সংগ্রহ করতে আসা মানুষের উপস্থিতিতে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণ পদকপ্রাপ্ত ও দেশসেরা তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আল সাঈদ, ঝিকরগাছা কমিউনিটির পরিচালক মো. সাকিব হোসেন, কথাসাহিত্যিক সফিয়ার রহমান, সাজ্জাদুর রহমান একান্ত, বিশ্বজিৎ পাল, ইমরান হুসাইন, বিল্লাল হোসেন, মাঝারুল ইসলাম তামিমসহ কমিউনিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য বড় হুমকি। ব্যবহৃত প্লাস্টিক যথাযথভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহারের পাশাপাশি প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সবুজায়নের আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজকেরা বলেন, ঝিকরগাছাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

ট্যাগস :

ঝিকরগাছা কমিউনিটির ব্যতিক্রমী উদ্যোগ

প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছ বিতরণ

আপডেট সময় : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬