ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ২৯ বার পঠিত

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। এ সময় আলবানিজও তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তারেক রহমান বলেন, উন্নয়নশীল ও বিশেষভাবে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। এ সময় কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে কৃষি খাতের উন্নয়ন ও দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যে সরকার কাজ করছে।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তারেক রহমান। এর মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খনন কর্মসূচির বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ট্যাগস :

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬