ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান

বিপুল ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১০৩ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৩ জুন ২০২৬) দিনব্যাপী বিজিবির বিশেষ টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

আটককৃত সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৬টি শাড়ী, ১টি কম্বল, ৭টি জর্দা, ১০ প্যাকেট ফুসকা, ১২০টি চকলেট এবং ৩৪০টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ১৯ হাজার ৪০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে তাদের কঠোর নজরদারি ও অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান

বিপুল ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য আটক

আপডেট সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬