ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৮ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘উইনিলস/উইনিক্স’ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ আগস্ট) সকালে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধার এবং পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

বেনাপোলে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬