ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
আটক ১

বেনাপোলে ভারতে পাচারকালে ২৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১০:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পঠিত

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার বেশি মূল্যের একটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আফিল জুট মিলের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল মহাসড়কের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকাও জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম জালাল উদ্দিন শেখ (৫৫)। তিনি পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের বাসিন্দা।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। উদ্ধার করা স্বর্ণের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। মোবাইল ফোন ও নগদ টাকাসহ জব্দ করা মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাঁকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

ট্যাগস :

আটক ১

বেনাপোলে ভারতে পাচারকালে ২৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

আপডেট সময় : ০৪:১০:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬