ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর Logo খুলনায় ৩৯৪ মণ্ডপে দুর্গাপূজায় এসআরবি’র তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Logo যশোরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo শার্শায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু Logo সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাত’র জন্মদিন উদযাপন Logo নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ Logo কেশবপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীকে কুপিয়ে জখম Logo সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় মহাসপ্তমীতে Logo বেনাপোলে মুরগির ভ্যান থেকে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক Logo পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১০৩ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ জুন) দিনব্যাপী বেনাপোল সীমান্তের ঘিবা ও হিজলী বিওপি এলাকা এবং বেনাপোল আইসিপিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ২৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ৯ কেজি গাঁজা, ৫৭টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৪ কেজি জিরা, ৮৬ প্যাকেট ফুচকা, ৬ দশমিক ৫ কেজি কিসমিস, ২ প্যাকেট সোনপাপড়ি, ২৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ২ হাজার ৫২১টি চকলেট এবং ৪৯৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩৬ হাজার ১২০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানের ফলেই এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৯:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬