ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৫:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ১০৮ বার পঠিত

ভোলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হলি চাইল্ড একাডেমির ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে আয়োজিত বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের পরীক্ষায় হলি চাইল্ড একাডেমি থেকে মোট ২২ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৩ জন শিক্ষার্থী সারা দেশের মেধা তালিকায় (ট্যালেন্টপুল) স্থান অর্জন করে বিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করেছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা। সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন-এর জেলা সভাপতি ও হলি চাইল্ড একাডেমির পরিচালক আব্বাস উদ্দিন, হেলাল উদ্দিন, আব্দুল মান্নান টুটুল, সহকারী প্রধান শিক্ষক নোয়াব এবং উপদেষ্টা জান্নাত বেগম।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। হলি চাইল্ড একাডেমির এ সাফল্য প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও কৃতিত্ব অর্জন করতে সক্ষম।

তারা শিক্ষার্থীদের অধ্যবসায় ও সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৫:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬