মণিরামপুরে নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ‘হান্টার বার্ড’
- আপডেট সময় : ০৪:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পঠিত

স্থানীয় যুব সমাজের উদ্যগে মণিরামপুর পাইলট উচ্চ বালক বিদ্যালয় মাঠে ছোট পরিসরে স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৪ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট। খেলার মাঠে যুবসমাজকে আকৃষ্ট করতে মণিরামপুর পৌর বিএনপি নেতা মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে রাত্রিকালীন এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোনায়েম হোসেন।
শুক্রবার (২৩শে অক্টোবর) সন্ধায় ৪ দলীয় এ রাত্রি কালীন স্যাডো ফুটবল টুর্নামেন্টে ভোরের পাখি একাদশকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে ‘হান্টার বার্ড’ ফুটবল একাদশ।
মণিরামপুর পৌরসভার ১নং হাকোবা ওয়ার্ডের যুব সমাজের প্রতিনিধি জাহিদ হাসান টুকুনের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমান, বিএনপি নেতা শাহিনুর রহমান, থানা পুলিশের এসআই মিলন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া প্রেমী ব্যাক্তিবর্গ।
আয়োজকদের দাবী, খেলাধুলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে এমন টুর্নামেন্টের আয়োজন প্রতিটি মহল্লা ও প্রতিটি খেলার মাঠ কেন্দ্রিক হওয়া উচিত। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে এমন খেলার আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজের মাদক ও জুয়ার আসক্তি হতে কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সচেতন মহলের ব্যাক্তিবর্গ।

























