মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বলরামপুর
- আপডেট সময় : ০৮:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৯ বার পঠিত

প্রতীক্ষিত মেগা ফাইনালে মুখোমুখি স্বাগতিক ঢাকুরিয়া চাদের আলো ফুটবল একাদশকে ৪-০ গোলের বিশাল ব্যবাধানে উড়িয়ে দিয়ে সোনার বাংলা ক্লাবের ২০ হাজার টাকার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে বাঘারপাড়ার বলরামপুর স্পোটিং ক্লাব।
দেলুয়াবাড়ি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ঠ সমাজসেবক এ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
শনিবার (২৪শে অক্টোবর) উপজেলার দেলুয়াবাড়ি গ্রামবাসীর আয়োজনে ও বিশিষ্ঠ ব্যবসায়ী জিএম মুন্না আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মেগা ফাইনালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী গ্রুপ ও আমেনা হাবিব ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ সালাম দফাদার,দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম,চেয়ারম্যান নিস্তার ফারুক, দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা অলিয়ার রহমান প্রমূখ।
নক-আউট ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল শেষে সংকিপ্ত আলোচনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন বলেন, আমি ৯০ মিনিট খেলা দেখেছি, ভালো খেলার কারনে জয় পেয়েছে বলরামপুর। ঢাকুরিয়ার অনেক খেলোয়াড় দেখলাম খেলতে নেমেই কিছু মুহূর্ত আক্রমনাত্মক খেলে ইনজুরিতে পড়েছে। কিন্তু বলরামপুর ফুটবল একাদশ ১ম থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলেছে।
তিনি আরো বলেন, আমি বরাবরই খেলাধুলা পছন্দ করি। তিনি এমন টুর্নামেন্ট আবারো আয়োজনের দাবী জানান কর্তৃপক্ষের কাছে। খেলায় ঢাকুরিয়া চাদের আলো ফুটবল একাদশকে ৪-০ গোল ব্যবধানে বলরামপুর ফুটবল একাদশ জয়লাভ করে।

























