ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শহীদ ইকবাল Logo মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন Logo কুয়াদার বাজুয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo যশোরে মিল ম্যানেজারকে অচেতন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে যশোরে মতবিনিময় সভা Logo গোপালগঞ্জের গোপিনাথপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের Logo ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ Logo বাবা-ছেলের ছবি দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ Logo শার্শায় চাঁদার দাবিতে পিস্তল দেখিয়ে হুমকি

মহেশপুরে ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১২:০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৩২ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাড়িতে একা থাকা ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ভগবতীতলা (হঠাৎপাড়া) গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে শাহ আলম ঘরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। আটকের সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হলে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২৮) করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

মহেশপুরে ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১২:০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬