ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২৫ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় মীর খলিলুর রহমান ট্রাস্টের নিজস্ব জায়গায় আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে পানিসারার ঐতিহ্যবাহী মীর পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চিকিৎসালয়টির মূল উদ্যোক্তা, প্রয়াত মীর খলিলুর রহমানের ছেলে ও আমেরিকাপ্রবাসী মীর মনিরুজ্জামান বাবু বলেন, প্রাথমিকভাবে দাতব্য চিকিৎসালয় হিসেবে এর যাত্রা শুরু হলেও ভবিষ্যতে এটিকে বিশ্বমানের আধুনিক পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এখানে আধুনিক বার্ন ইউনিট, ক্যানসার ইউনিট ও বিশেষায়িত কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি বয়োবৃদ্ধদের অবহেলা ও দুর্দশামুক্ত জীবন নিশ্চিত করতে ট্রাস্টের অধীনে একটি আধুনিক বৃদ্ধাশ্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন মীর মনিরুজ্জামান বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মেদ, মীর রফিকুল ইসলাম, যশোর ফুল উৎপাদক বিপণন সমিতির সভাপতি আব্দুর রহিম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, প্রচার সম্পাদক মাসুদ হোসেন, কুলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান লালটু, কবীর হোসেন, সায়েদ আলী, আখতারুজ্জামান মিন্টু, মাহাবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগস :

মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬