ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবদহের ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি Logo কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

যশোরে নকল তেল ও অনিরাপদ শিশুখাদ্যের বিরুদ্ধে ভোক্তার অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৪১ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নারিকেল তেল উৎপাদন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিকরগাছা উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কলেজ রোডের মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলস পরিদর্শন করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এ সময় প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে প্যারাসুট ব্র্যান্ডের কদম ফুল নারিকেল তেল উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে উপজেলা বাজারের ছালাম স্টোরে অভিযান চালিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামবিহীন বিপুল পরিমাণ শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এসব প্যাকেটজাত শিশুখাদ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এ অপরাধে একই আইনের ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বাজারে মাংসের মূল্যও তদারকি করা হয়। মনিটরিং টিমের উপস্থিতিতে মাংস ব্যবসায়ীরা কেজিপ্রতি ৭৮০ টাকার পরিবর্তে ৭৫০ টাকা নির্ধারণ করে মূল্যতালিকা প্রদর্শন করেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় জেলা পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশের সদস্য এবং যশোর জেলা ক্যাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

যশোরে নকল তেল ও অনিরাপদ শিশুখাদ্যের বিরুদ্ধে ভোক্তার অভিযান

আপডেট সময় : ০৩:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬