ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর Logo খুলনায় ৩৯৪ মণ্ডপে দুর্গাপূজায় এসআরবি’র তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Logo যশোরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo শার্শায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু Logo সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাত’র জন্মদিন উদযাপন Logo নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ Logo কেশবপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীকে কুপিয়ে জখম Logo সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় মহাসপ্তমীতে Logo বেনাপোলে মুরগির ভ্যান থেকে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক Logo পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

যশোরে ডিবির হাতে গাড়ি চোরচক্রের চার সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৬৫ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ। এ সময় একটি মিনি ড্রাম ট্রাক, একটি মাহিন্দ্রা পিকআপ এবং ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন) বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজ হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও অন্যান্য যানবাহন চুরি করে বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর এলাকায় একটি ফার্মহাউজে এনে গ্যাস কাটারের মাধ্যমে খণ্ড খণ্ড করে বিক্রি করছে।

এ তথ্যের ভিত্তিতে ওই দিন দুপুরে দিশা স্কুলসংলগ্ন একটি ফার্মহাউজে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে মো. জামাল হোসেন (৪১), সেতু তালুকদার (২৮) ও মো. এনমুল (৪৮) নামে তিনজনকে আটক করা হয়। অভিযানে একটি মিনি ড্রাম ট্রাক, একটি মাহিন্দ্রা পিকআপ ও ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া যানবাহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকসহ বিভিন্ন যানবাহন চুরি করে এনে নির্জন স্থানে গ্যাস কাটারের মাধ্যমে টুকরো টুকরো করে বিক্রি করার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের পরিচয় শনাক্ত করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তভার দেওয়া হয় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সালাউদ্দিন খানের ওপর। তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) ভোরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চক্রের আরও এক সদস্য মো. হামজা (২৫)-কে আটক করে।

পুলিশ জানায়, আটক চারজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সেতু তালুকদার, মো. এনমুল ও মো. হামজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ এই চোরচক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

যশোরে ডিবির হাতে গাড়ি চোরচক্রের চার সদস্য আটক

আপডেট সময় : ০৭:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬