ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ৮ বার পঠিত

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোর রিজিয়নের প্রায় ২ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতটি জেলার ৩৭টি উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের ২২২টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। শুক্রবার (১৬ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের যেকোনো তৎপরতা প্রতিরোধেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় স্থাপিত ৫৮টি বেইজ ক্যাম্প থেকে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে। এ ছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে গোপালগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে যশোর রিজিয়ন থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবি জানায়, বাংলাদেশ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সম্পূর্ণ নিরাপদ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে সর্বস্তরের নাগরিক, পূজামণ্ডপ কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতাও কামনা করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

ট্যাগস :

যশোরে দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৯:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬