ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ৯ বার পঠিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যশোর কালেক্টরেট চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, যশোর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবেন। তাদের দক্ষতা বিকাশ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা জরুরি।

তিনি আরও বলেন, সাদাছড়ি কেবল একটি লাঠি নয়; এটি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের আত্মমর্যাদা, স্বাধীনভাবে চলাচল এবং সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রতীক।

আলোচনা সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে অন্তর্ভুক্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

আপডেট সময় : ১১:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬