ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শহীদ ইকবাল Logo মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন Logo কুয়াদার বাজুয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo যশোরে মিল ম্যানেজারকে অচেতন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে যশোরে মতবিনিময় সভা Logo গোপালগঞ্জের গোপিনাথপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের Logo ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ Logo বাবা-ছেলের ছবি দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ Logo শার্শায় চাঁদার দাবিতে পিস্তল দেখিয়ে হুমকি

যশোরে সহযোগীসহ দাঁতাল বাবু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ৪২ বার পঠিত

হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলার আসামি এবং যশোরের যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’কে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর সহযোগী পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার রতনকেও আটক করা হয়।

বুধবার দিবাগত রাত একটার দিকে যশোর শহরের মনিহার এলাকা থেকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলোক কুমার দে’র নেতৃত্বে একটি দল তাঁদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। তিনি বলেন, ‘দাঁতাল বাবু’ একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোরের রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় সাইদুজ্জামান বাবু এজাহারভুক্ত আসামি। ওই ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।  আত্মগোপনে থাকা অবস্থায় সাইদুজ্জামান বাবু ও তাঁর সহযোগীরা সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পুলিশ সূত্র আরও জানায়, সাইদুজ্জামান বাবুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৮টির বেশি মামলা রয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

যশোরে সহযোগীসহ দাঁতাল বাবু গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬