যশোর নগর বিএনপি’র আয়োজনে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৭:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় যশোর জিলা স্কুলসংলগ্ন বটতলা মোড়ে নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মনিরুজ্জামান মাসুম, আনসারুল হক রানা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও আবুল কাশেম কালু এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের নেতা ইয়াসিন আরাফাত, নগর স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলম, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, রামচন্দ্র দে ও রুবেল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান, যুগ্ম সম্পাদক নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল এবং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ সাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।




















