ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৪ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার কুদলার হাট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার বাহাদুরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বেনাপোল পৌর জাতীয়তাবাদী যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিনাজুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধু তাদের ব্যক্তিগত গৌরব নয়; এটি বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পুরো এলাকার জন্যও গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করা হয়।

ট্যাগস :

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬