ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১৩ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ জুলাই) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান সম্পূর্ণভাবে প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

শার্শায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬