সংবাদ শিরোনাম :
শার্শা সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৪০ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ জুলাই) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি পণ্য এবং সব ধরনের অবৈধ পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগস :


























