সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- আপডেট সময় : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২২ বার পঠিত

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, সড়ক ও জনপদ সাতক্ষীরার প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহিন, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবুবক্কার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলী, বিআরটিএ সাতক্ষীরার উচ্চমান সহকারী নাসির উদ্দিন, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর কাজী রাজী উজ্জামান, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনার রশীদ, নারকেলতলা শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী আশরাফ আলী প্রমুখ।
আলোচনা সভা পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় প্রশাসনিক কর্মকর্তা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা, বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, বাস ও ট্রাকের ড্রাইভারগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক।






















