সংবাদ শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নিল বাগুডাঙ্গার শিক্ষার্থী আছিম আল হিমু
মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
- আপডেট সময় : ০৫:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২৪ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-এর ইউনিয়ন পর্যায়ের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে মধুমতি আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম। এ সময় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এতে বাগুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আছিম আল হিমুও অংশগ্রহণ করে।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ট্যাগস :






















