১লা আগস্ট যুবদলের সমাবেশ সফল করতে ঝিকরগাছায় প্রস্তুতি সভা
- আপডেট সময় : ১১:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ৭ বার পঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিতব্য জেলা যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ঝিকরগাছা পার বাজার কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। ঝিকরগাছা উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্য ওয়াসিমুজ্জামান উজ্জ্বল, ঝিকরগাছা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান শিপন, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত কমল, সদস্যসচিব মইনুল হক জনি, যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, খালেদুর রহমান উজ্জ্বল, মোখলেসুর রহমান মন্টু ও আব্দুল আলিম।
এ ছাড়া সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মনিরুল ইসলাম, মো. আবু সাঈদ এবং যুবদল নেতা মেহেদী হাসান কাকন, আশরাফুজ্জামান সাগর, নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ১ আগস্টের সমাবেশ সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরে ঝিকরগাছা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানান।
সভায় জানানো হয়, ১ আগস্ট যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিতব্য জেলা যুবদলের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম প্রধান অতিথি এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
























