মাউলী ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের মাদকবিরোধী অভিযান
- আপডেট সময় : ০৯:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৮৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার রোধে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়েছে।
এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে মাদকের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের কারণে বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন, মাদকমুক্ত মাউলী ইউনিয়ন গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম, প্রচারাভিযান ও সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানান।
























