বিজিবির অভিযানে ভারতীয় চকলেট ও কসমেটিকস উদ্ধার
- আপডেট সময় : ১০:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৫৩ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ জুন) দিনব্যাপী বেনাপোল বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৪৫৮টি ভারতীয় চকলেট এবং ১২৭টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২ হাজার ৩০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে নিয়মিতভাবে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত পণ্যগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
























