ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
আটক ২

যশোর সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পঠিত

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

অভিযানে ভারতীয় ১৯ বোতল উইনসেরেক্স কফ সিরাপ (নেশাজাতীয়), ১০৯টি শাড়ি, পাঁচটি থ্রি-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি মোবাইল ফোন, বাংলাদেশি ২০ হাজার ৫০০ টাকা এবং ৬২৪টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দ মালামালের মোট মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

এ সময় দুই আসামিকে আটক করা হয়। তারা হলেন যশোরের মনিরামপুর উপজেলার রাজবাড়ী গ্রামের মিনাজ সরদারের ছেলে রাজু রহমান (৩১) এবং একই উপজেলার কোদলাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান নাইম (২৪)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এ ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

আটক ২

যশোর সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

আপডেট সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬