ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লং মার্চ সফল করতে বাঘারপাড়ায় জামায়াতের স্বাগত র‍্যালি

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পঠিত

আগামী ৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় স্বাগত র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বাঘারপাড়া সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

র‍্যালিপূর্ব বক্তব্যে প্রধান অতিথি বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধসহ জনগণের কল্যাণে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর যশোরের মুড়লী মোড়ে লং মার্চ ও পথসভার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এই কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। আগামী ৩১ অক্টোবর বেলা আড়াইটায় যশোরের মুড়লী মোড়ে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।

অধ্যাপক রফিকুল ইসলাম আরও বলেন, দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করার সংগ্রামে সবাইকে শামিল হতে হবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় কর্মী ও সহযোগী সদস্যরা।

ট্যাগস :

লং মার্চ সফল করতে বাঘারপাড়ায় জামায়াতের স্বাগত র‍্যালি

আপডেট সময় : ০৯:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬