আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের উদ্যোগ
কেশবপুরে অসুস্থ বাইজিতের পাশে উজ্জ্বল স্মৃতি সংসদ
- আপডেট সময় : ০৯:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৩৭ বার পঠিত

মানবতার সেবায় অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় যশোরের কেশবপুরে অসুস্থ বাইজিত খাঁকে আর্থিক সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ। পাশাপাশি তাঁর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দোকানে বিক্রির জন্য বিভিন্ন পণ্যসামগ্রীও প্রদান করেছে সংগঠনটি।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামে বাইজিত খাঁর হাতে এ আর্থিক সহায়তা ও পণ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
জানা গেছে, তিনতলা থেকে পড়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বাইজিত খাঁ। তাঁর অসুস্থতার খবর পেয়ে উজ্জ্বল স্মৃতি সংসদের পক্ষ থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়। শুধু আর্থিক সহায়তা প্রদানই নয়, তাঁর কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতেও পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মাসুদ পারভেজ শহীদ, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম ও মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক সোহাগ বিশ্বাস, সহপ্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস, ধর্মবিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ এবং শিক্ষাবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান।
এ ছাড়া সংগঠনের সদস্য শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জুয়েল, সবুজ ও সুফল সিংহ এবং স্থানীয় ওয়ার্ড সদস্য নেয়ামত আলী শেখসহ উজ্জ্বল স্মৃতি সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অসুস্থ একজন মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁর কর্মসংস্থানের ব্যবস্থা করতে উজ্জ্বল স্মৃতি সংসদের এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অসহায় মানুষের মনে আশার সঞ্চার করার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে।
























