ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নবীন বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী Logo সাজেক বন্ধ, পর্যটননির্ভর হাজারো মানুষের জীবিকায় অনিশ্চয়তা Logo কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই Logo ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo মনিরামপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দুজন গ্রেপ্তার Logo বাঘারপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত Logo বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেললাইন অবরোধ Logo পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু Logo ঝিকরগাছায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র সমাবেশ Logo সান্তাহারে আড়াই কোটি টাকায় আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

কেশবপুরে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন কাউন্সিলর প্রার্থী ইকরাম হোসেন

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ১২:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ১১৫ বার পঠিত

যশোরের কেশবপুর পৌরসভার আসন্ন নির্বাচনে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের দোয়া ও সমর্থন চেয়ে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইকরাম হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে জানান তাঁর সমর্থকেরা।

আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

ইকরাম হোসেনের দাবি, তরুণ নেতৃত্বের প্রতি এলাকার যুবসমাজের আগ্রহ রয়েছে। নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

একান্ত সাক্ষাৎকারে ইকরাম হোসেন বলেন, দল আমাকে মনোনয়ন দিলে এবং ওয়ার্ডবাসী নির্বাচিত করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করব। পাশাপাশি নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেব।

তিনি আরও বলেন, কেশবপুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিকদের অনেকে প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি পরিবারের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং স্থানীয় বাজারের উন্নয়নে কাজ করবেন।

ইকরাম হোসেন জানান, ৩ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী ও ওয়ার্ডবাসীর দোয়া, সহযোগিতা এবং সমর্থন কামনা করেছেন।

ট্যাগস :

কেশবপুরে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন কাউন্সিলর প্রার্থী ইকরাম হোসেন

আপডেট সময় : ১২:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬