ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০৮:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোরের কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, কেশবপুর পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাইদ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দিবসটির চেতনা ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এ দিবসের চেতনা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। যুবসমাজকে সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে এবং একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ উপজেলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ট্যাগস :

কেশবপুরে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৮:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬