ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারালী ইউনিয়নে তৃণমূলের আস্থার প্রতীক প্রভাষক সাইফুল ইসলাম

জি এম সাগর হোসেন
  • আপডেট সময় : ১০:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৪৩ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে ইউনিয়নের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনায় উঠে এসেছেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম। বিএনপির দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকার কারণে তাঁকে তারালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয় অনেকেই।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের কঠিন সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে প্রভাষক সাইফুল ইসলাম ইতোমধ্যে তৃণমূলের আস্থাভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ‘দুঃসময়ের কাণ্ডারী’ আর সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।

স্থানীয়দের ভাষ্য, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিএনপির বিভিন্ন কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন সাইফুল ইসলাম। রাজনৈতিক কারণে বিভিন্ন সময় হামলা, মামলা ও হয়রানির শিকার হলেও দলীয় আদর্শ থেকে সরে যাননি বলে দাবি তাঁর অনুসারীদের। করোনাকালীন সংকট ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

তারালী ইউনিয়নের একাধিক প্রবীণ ও তরুণ বিএনপি নেতাকর্মী জানান, প্রভাষক সাইফুল ইসলাম একজন শিক্ষিত, মার্জিত ও জনসম্পৃক্ত ব্যক্তি। যুবদলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময় তাঁকে পাশে পাওয়া যায়। তাঁদের মতে, ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তাঁর মতো নেতৃত্ব প্রয়োজন।

তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা এবং সাংগঠনিক নিষ্ঠার মূল্যায়ন করে বিএনপি তাঁকে দলীয় মনোনয়ন দেবে। তবে দলীয় মনোনয়ন ও নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

নিজের প্রার্থিতা ও রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে প্রভাষক সাইফুল ইসলাম বলেন, আমি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। দলের কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। তারালী ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সেবা করা এবং এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দল যদি আমাকে সুযোগ দেয় এবং জনগণের দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে তারালী ইউনিয়নকে বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই হবে আমার অগ্রাধিকার।

এদিকে, তারালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে প্রভাষক সাইফুল ইসলামের সমর্থনে ব্যানার-পোস্টার দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে আলোচনা ও শুভকামনা জানাচ্ছেন স্থানীয় ভোটার এবং যুবসমাজের প্রতিনিধিরা।

সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তারালী ইউনিয়নে প্রভাষক সাইফুল ইসলামকে নিয়ে তৃণমূলের আগ্রহ বাড়ছে। দলীয় মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমন প্রত্যাশা করছেন তাঁর সমর্থকেরা। এখন স্থানীয় রাজনৈতিক মহলের নজর দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী পরিস্থিতির দিকে।

ট্যাগস :

তারালী ইউনিয়নে তৃণমূলের আস্থার প্রতীক প্রভাষক সাইফুল ইসলাম

আপডেট সময় : ১০:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬