ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে চৌগাছায় কৃষকদলের সমাবেশ

হাফিজুর রহমান, চৌগাছা (যশোর )
  • আপডেট সময় : ০৯:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২৮ বার পঠিত

যশোরের চৌগাছায় দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা কৃষকদল। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের সীমান্তবর্তী কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চৌগাছা উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।

প্রধান বক্তার বক্তব্যে শফিকুল ইসলাম শফিক বলেন, যত সন্ত্রাস ও নৈরাজ্যই করুক না কেন, শেখ হাসিনা এ দেশে আর ফিরবেন না।

তিনি আরও বলেন, দেশের কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কৃষকদলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজি আব্দুল হালিম চঞ্চল, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কচি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আবু বক্কর এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি বি.এম. একলাস, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে হবে। নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সমন্বয় বজায় রেখে দলীয় কার্যক্রম গতিশীল করার পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাবেশে চৌগাছা উপজেলা ও পৌর কৃষকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস :

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে চৌগাছায় কৃষকদলের সমাবেশ

আপডেট সময় : ০৯:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬