সংবাদ শিরোনাম :
নড়াইল প্রেসক্লাবে ককটেল হামলা
রিপন বিশ্বাস, নড়াইল
- আপডেট সময় : ০৯:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পঠিত

নড়াইল প্রেসক্লাব ভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। শনিবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ হামলা চালানো হয় বলে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে নড়াইল প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা চলছিল। এ সময় প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশের দেয়ালে ককটেল ছুড়ে মারা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে প্রেসক্লাবের নিউজরুম ধোঁয়ায় ভরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে সদর থানার ওসি রাসেল ছরোয়ার ও পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডুসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, শহরে আতঙ্ক সৃষ্টি করার জন্য এ হামলা করা হয়েছে। আশপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্যাগস :
























