ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চিতলমারীতে মৎস্য ঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার Logo বেনাপোলে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল Logo ঢাকায় শ্রমিক অসন্তোষ; চার শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo জেল-জুলুম ও আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের মূল্যায়ন করবে দল Logo যশোরে ১৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ যুবক আটক Logo আ’লীগের অপতৎপরতা প্রতিরোধে বেনাপোলে শ্রমিকদের শোডাউন Logo আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা Logo রূপসায় জয় ঢালী হত্যা মামলায় বি কোম্পানির লাদেন-রানা গ্রেপ্তার Logo যশোরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

আ’লীগের অপতৎপরতা প্রতিরোধে বেনাপোলে শ্রমিকদের শোডাউন

আতিকুজ্জামান রিমু, (শার্শা) যশোর
  • আপডেট সময় : ১১:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়ে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শ্রমিক ইউনিয়ন দুটির উদ্যোগে বেনাপোল বাজার ও স্থলবন্দর এলাকায় এ মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক শহীদ হোসেন এবং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন হোসেন। এ সময় শ্রমিক ইউনিয়ন দুটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকেরা অংশ নেন।

মিছিল পরবর্তী বক্তব্যে শ্রমিক নেতা শহীদ হোসেন বলেন, শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা যাতে বেনাপোল স্থলবন্দরে কোনো ধরনের প্রভাব বিস্তার কিংবা অপতৎপরতা চালাতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। এ জন্য শ্রমিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিছিলের আয়োজকেরা বলেন, বেনাপোল স্থলবন্দরে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতা বরদাশত করা হবে না। যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সতর্ক রয়েছেন।

মোটরসাইকেল মিছিলকে কেন্দ্র করে বেনাপোল বাজার ও স্থলবন্দর এলাকায় শ্রমিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ট্যাগস :

আ’লীগের অপতৎপরতা প্রতিরোধে বেনাপোলে শ্রমিকদের শোডাউন

আপডেট সময় : ১১:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬