সংবাদ শিরোনাম :
যশোরে ১৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পঠিত

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ১৭ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স কফ সিরাপসহ রোকন (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া ইউনিয়নের পুড়পাড়া এলাকায় মেসার্স সনজিত রাইস মিলের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চুলকুনি বাজার থেকে পুড়পাড়া বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে রোকনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক রোকন চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া ইউনিয়নের আশসিংড়ি গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ট্যাগস :
























