ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চিতলমারীতে মৎস্য ঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার Logo বেনাপোলে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল Logo ঢাকায় শ্রমিক অসন্তোষ; চার শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo জেল-জুলুম ও আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের মূল্যায়ন করবে দল Logo যশোরে ১৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ যুবক আটক Logo আ’লীগের অপতৎপরতা প্রতিরোধে বেনাপোলে শ্রমিকদের শোডাউন Logo আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা Logo রূপসায় জয় ঢালী হত্যা মামলায় বি কোম্পানির লাদেন-রানা গ্রেপ্তার Logo যশোরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

জেল-জুলুম ও আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের মূল্যায়ন করবে দল

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ১০:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নড়াগাতী থানার খাশিয়াল এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম ও ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। দলের দুর্দিনে যেসব নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, জেল খেটেছেন এবং রাজনৈতিক প্রতিকূলতার কারণে নিজ বাড়িতে এক রাতও শান্তিতে ঘুমাতে পারেননি, তাদের মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, যেসব প্রার্থীর মাঠপর্যায়ে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের দলীয়ভাবে মূল্যায়ন করা হবে। আগ্রহী প্রার্থীদের এখন থেকেই মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে যাচাই-বাছাই করে যিনি এগিয়ে থাকবেন, তাকেই মনোনয়ন দেওয়া হবে।

আসন্ন নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর করে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

সভায় কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান (মিঠু) নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবীরসহ উপজেলা, থানা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

জেল-জুলুম ও আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের মূল্যায়ন করবে দল

আপডেট সময় : ১০:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬