ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চিতলমারীতে মৎস্য ঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার Logo বেনাপোলে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল Logo ঢাকায় শ্রমিক অসন্তোষ; চার শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo জেল-জুলুম ও আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের মূল্যায়ন করবে দল Logo যশোরে ১৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ যুবক আটক Logo আ’লীগের অপতৎপরতা প্রতিরোধে বেনাপোলে শ্রমিকদের শোডাউন Logo আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা Logo রূপসায় জয় ঢালী হত্যা মামলায় বি কোম্পানির লাদেন-রানা গ্রেপ্তার Logo যশোরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ঢাকায় শ্রমিক অসন্তোষ; চার শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:২২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৯ বার পঠিত

ড্রোনে লাইভ মনিটরিং, প্রস্তুত এপিসি ও রায়ট কন্ট্রোল ভেহিকল
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের চারটি শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিংয়ের পাশাপাশি আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রাখা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের নিরাপত্তা কার্যক্রম কার্যকর করতে প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হয়েছে। ড্রোনের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও রায়ট কন্ট্রোল ভেহিকল। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :

ঢাকায় শ্রমিক অসন্তোষ; চার শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১১:২২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬