ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আদমদীঘিতে বিএনপি’র র‍্যালি

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)
  • আপডেট সময় : ০৬:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৩৪ বার পঠিত

জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নওগাঁ-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা প্রমুখ।

পথসভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার কথা বলেন।

ট্যাগস :

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আদমদীঘিতে বিএনপি’র র‍্যালি

আপডেট সময় : ০৬:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬