ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মসজিদে মসজিদে জায়নামাজ উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী শামীম Logo যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান Logo যশোরে বনফুল মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা Logo চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য রুহুল আমিন পুনর্নির্বাচিত Logo মাদক কারবারিদের গ্রেপ্তার করে আলোচনায় আলমডাঙ্গার ওসি রাকিবুল ইসলাম Logo শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে

মসজিদে মসজিদে জায়নামাজ উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী শামীম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ২৯ বার পঠিত

যশোরের উন্নয়নের অন্যতম কারিগর, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মসজিদে মসজিদে জায়নামাজ উপহার দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার পরে ইউনিয়নের বিভিন্ন মসজিদে গিয়ে ইমাম ও মোয়াজ্জেমদের হাতে এসব জায়নামাজ তুলে দেন তিনি। এ সময় প্রয়াত জননেতা তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয় মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের হাতে জায়নামাজ তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রয়াত জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণে এ বিশেষ কর্মসূচি পালন করা হয়।

জায়নামাজ বিতরণকালে মাসুদুর রহমান শামীম বলেন, প্রয়াত জননেতা তরিকুল ইসলাম যশোরের মানুষের কাছে একজন স্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক জীবন, জনসম্পৃক্ততা এবং যশোরের উন্নয়নে অবদান মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমি এই সামান্য উপহারের মাধ্যমে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতি সম্মান জানানোর চেষ্টা করেছি।

এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মাসুদুর রহমান শামীম। তিনি বলেন, ইউনিয়নের মানুষের সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আগ্রহ থেকেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। এ জন্য আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আপনারা আমার পাশে থেকে আমাকে জয়যুক্ত করলে ইউনিয়নবাসীর মঙ্গলে সর্বদা কাজ করে যাবো ইনশাআল্লাহ।

ট্যাগস :

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে

মসজিদে মসজিদে জায়নামাজ উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী শামীম

আপডেট সময় : ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬