ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে ছাত্রদলের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ২৪ বার পঠিত

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে জেলা ছাত্রদল। রোববার (৮ নভেম্বর) বিকেলে শহরের লালদিঘির পাড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির সভাপতিত্বে এবং সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইশতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।

ট্যাগস :

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে ছাত্রদলের আলোচনা সভা

আপডেট সময় : ০৬:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬