ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র সমাবেশ

টিটু শাকিল, ঝিকরগাছা
  • আপডেট সময় : ০৭:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

ঐতিহাসিক ০৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক প্রবীণ নেতা মর্তোজা এলাহী টিপু একদলীয় শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট অনিবার্য পরিস্থিতির মধ্যে দিয়ে সিপাহী জনতার বিপ্লব ও তৎকালীন মেজর জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করার কোন সুযোগ নেই। আওয়ামী দুঃশাসন-অপশাসন ও অরাজকতার ফিরিস্তি তুলে ধরে

তিনি বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন ক্ষমতার কেন্দ্র বিন্দুতে না আসলে এদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকতো না।

গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া সেদিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। সেই কারণে তিনি ইতিহাসের মহানায়ক।

উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছাত্রনেতা আশরাফুল আলম রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা আক্তার, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, যুবদলের সাবেক আহ্বায়ক মোফাজ্জেল হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলী, মাস্টার মিজানুর রহমান, বিএনপি নেতা আব্দুল গনি মিলন, তবিবর রহমান তবি, মাস্টার ফয়জুর রহমান, জহুরুল আলম লিন্টু, ডা. আবুল খায়ের, আশরাফুজ্জামান আশা,এনামুল হক বাবলু, বজলুর রহমান, রিকাব আলী, আমীর হোসেন, স্বেচ্চাসেবক দল নেতা হাসানুর রহমান রুবেল, নুরুল হুদা, আব্দুস সালাম পলাশসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

ট্যাগস :

ঝিকরগাছায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র সমাবেশ

আপডেট সময় : ০৭:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬