ঝিকরগাছায় পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আপডেট সময় : ০৮:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিকরগাছায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ঝিকরগাছা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু, সহ-সভাপতি শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর আফরোজ মনা, সাজ্জাদুল আলম লিটন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমরান রেজা খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ পৌর বিএনপির ও ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মরহুম জননেতা তরিকুল ইসলামসহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন মোবারকপুর জামে মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম।

























