ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ইউনিয়ন পরিষদ নির্বাচন আসন্ন

ঝিকরগাছায় বিএনপি নেতা আবদার’র গণসংযোগ লিফলেট বিতরণ

টিটু শাকিল, ঝিকরগাছা
  • আপডেট সময় : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবদার হোসেন আবদার গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার (০৬ নভেম্বর) বিকালে তিনি বিপুল সংখ্যক সমর্থক,দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীকে সাথে নিয়ে স্থানীয় কায়েমকোলা বাজার ও যশোর-কায়েমকোলা বাজারে পৃথক পথসভা ও গণসংযোগ করেছেন।

মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরুণ এই নেতা গণসংযোগ কালে ভোটার সমর্থকদের দোয়া কামনা করে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। পথসভায় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি দলীয় মনোনয়ন ও এলাকাবাসীর সমর্থন প্রত্যাশা করেন।

তিনি মাগুরা ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কৃষি,শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নসহ মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

ইউনিয়ন পরিষদ নির্বাচন আসন্ন

ঝিকরগাছায় বিএনপি নেতা আবদার’র গণসংযোগ লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬