ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

জাতীয় ক্রীড়া পরিষদে তায়কোয়ানডো কোচদের প্রশিক্ষণ শুরু

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কোচেস ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার কোর্স-২০২৬’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর চৌধুরী। তিনি অংশগ্রহণকারী কোচদের উদ্দেশে বক্তব্য দেন এবং প্রশিক্ষণ কার্যক্রমে তাঁদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিভিন্ন ক্লাবের প্রায় ২০০ জন কোচ অংশ নিচ্ছেন।

আয়োজকেরা জানান, কোচদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ পদ্ধতির আধুনিকায়ন এবং তায়কোয়ানডোর মানোন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর (শনিবার) বিকেল ৪টায় সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।

ট্যাগস :

জাতীয় ক্রীড়া পরিষদে তায়কোয়ানডো কোচদের প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৫:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬