নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কেশবপুরে জমি নিয়ে বিরোধে মারপিট
- আপডেট সময় : ০৪:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১৩৫ বার পঠিত

যশোরের কেশবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনের মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন পরিবারের এক নারী ও এক বোন। এ সময় স্বর্ণের চেইন ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলতাপোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহিনুর রহমান (৪৩) আলতাপোল এলাকার মৃত ইনসার আলীর ছেলে। তিনি বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে শাহিনুর রহমানের পরিবারের সঙ্গে একই এলাকার কাজী আবদুল হাকিম, কাজী হাফিজুর রহমান, মেহেদী হাসান, খাদিজা খাতুন ও কাজী রিফাত কয়েকজনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন স্থানীয়ভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য বসাবসি চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন এবং মারপিট করেন।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে কাজী আবদুল হাকিমের নির্দেশে কাজী হাফিজুর রহমান ইট দিয়ে শাহিনুর রহমানের মাথার বাম পাশে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এ সময় মেহেদী হাসান, কাজী রিফাত ও তরিকুল ইসলামসহ কয়েকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। পরবর্তীতে শাহিনুরকে উদ্ধারে তাঁর বোন ও স্ত্রী এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাঁদের পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এ সময় শাহিনুরের বোনের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং তাঁর প্যান্টের পকেটে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে নেওয়া হয়। পরে অভিযুক্ত তরিকুলসহ তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শাহিনুর রহমান বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় শাহিনুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগমের মাধ্যমে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ছয় জনকে অভিযুক্ত করা হয়ে


























