ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গ্রাম কমিটি গঠনের আহ্বান লিটনের

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম অগ্রভুলোটে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সভায় তিনি সীমান্ত এলাকার নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গ্রামভিত্তিক কমিটি গঠনের পরামর্শ দেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় অগ্রভুলোট মাদ্রাসা মাঠে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, ভারতে বসে স্বৈরাচারী নেত্রী হুঙ্কার দিচ্ছেন, ডিসেম্বর মাসে বেনাপোল দিয়ে বাংলাদেশে আসবেন। কিন্তু তিনি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষ হিসেবে আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। সুযোগ থাকলে প্রতিটি গ্রামে কমিটি গঠন করুন। টাকার বিনিময়ে যেন ওপার থেকে এপারে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের পাশে ভিড়তে পারবে না।

সভায় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা, সাংগঠনিক ঐক্য এবং নেতাকর্মীদের সতর্ক অবস্থান নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।

ট্যাগস :

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গ্রাম কমিটি গঠনের আহ্বান লিটনের

আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬